রথযাত্রা – ভাণ্ডারলুঠ

এই প্রতিবেদনটি শেয়ার করুন -
প্রভু শ্রী জগন্নাথ রথবিহারে বেরিয়ে তাঁর সখী পৌর্ণমাসীর ঘরে (চলতি কথায় মাসির বাড়ি) থেকে যান। লক্ষ্মীদেবী সর্ষেপোড়া দিয়ে প্রভুকে ফেরানোর চেষ্টা করেও বিফল হওয়ার পরে অন্য উপায় অবলম্বন করেন। লক্ষ্মীদেবী প্রভু জগন্নাথদেবের গোপবাহিনীকে প্ররোচিত করেন পৌর্ণমাসীর ভাণ্ডার লুঠ করার জন্য। গুপ্তিপাড়ার গ্রামদেবতা শ্রীশ্রী বৃন্দাবনচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবং বিশাল গোপবাহিনী নিয়ে খাদ্যভাণ্ডার লুঠ করেন। এই অনুষ্ঠান “ভাণ্ডার লুঠ” নামে পরিচিত।

এই বিশেষ অনুষ্ঠান গুপ্তিপাড়া ছাড়া ভারতের অন্য কোন রথযাত্রায় পালিত হয় না।

সৃজন – শুভজিৎ সিংহ, অভিষেক ভৌমিক, দিবাকর সিং, অন্বেষা আবেদিন, কৌশিক ঘোষ, অনুভব ঘোষ, বাবলু মাহাতো, সপ্তর্ষি চক্রবর্তি
এই প্রতিবেদনটি শেয়ার করুন -

পাঠকের মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরো প্রতিবেদন পড়ুন

    শ্রী জগন্নাথ ও তাঁর লোকায়ত অনুভব

    শ্রী জগন্নাথদেবের সিদ্ধধাম হিসেবে পুরী প্রসিদ্ধ। তবে বাংলায় জগন্নাথদেবের প্রভাব ও প্রতিপত্তি শিব, কালী, দুর্গা ইত্যাদির চেয়ে কোন অংশে কম নয়। সর্বোপরি শ্রীচৈতন্যদেবের ভক্তিপ্লাবনে ভেসে যাওয়া বাংলা তাঁর পথ ধরেই শ্রীজগন্নাথভক্তিতেও একুল ওকুল এক হয়ে গেছে। সে স্রোত কেবল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলার আপামর জনসাধারণের মধ্যে জগন্নাথ তাঁর স্বতন্ত্রতার চির উজ্জ্বল। বাংলার সমস্ত […]

    বাংলার প্রথম বারোয়ারি – গুপ্তিপাড়া শ্রী বিন্ধ্যবাসিনী পুজোর গল্প

    জনশ্রুতি অনুসারে, হুগলির গুপ্তিপাড়ায় স্থানীয় কিছু গ্রামবাসী এক জমিদার বাড়িতে দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন। কিন্তু জমিদারবাড়ির লোকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পুজোমণ্ডপে প্রবেশ করতে বাধা দেয় । এই ঘটনায় অপমানিত ও ক্ষুব্ধ হয়ে তাঁরা সিদ্ধান্ত নেন যে, আর কখনও জমিদারবাড়ির পুজোয় যাবেন না, বরং নিজেরাই চাঁদা তুলে মায়ের আরাধনা করবেন। গ্রামের বারোজন যুবক এই উদ্যোগে […]

    কালীপুজো – বাংলার শক্তি উপাসনার সমন্বয়ধর্মী বিবর্তন

    আশ্বিনে দুর্গাপুজোর উৎসবের রেশ নিয়েই কার্তিকের অমাবস্যায় বাঙালী মেতে ওঠে শ্যামা মায়ের আরাধনায়। দুর্গাপুজোর মতই গৃহস্থ পরিবার থেকে শুরু করে মন্দির ও বারোয়ারি সর্বত্রই কালী পুজোর বিস্তার। দুর্গার মতোই কালীও বাংলার নিজের ঘরের মা হয়ে উঠেছেন আমাদের মানসপুজোয়। কালী প্রকৃতিগত ভাবে উগ্র, ভয়ঙ্করী এবং শ্মশানচারিণী। এই ভয়ানক রূপকল্পনা থেকে মমতাময়ী ঘরের মা কালী হয়ে ওঠার যাত্রা হিন্দুশাস্ত্র ও ইতিহাসের এক আকর্ষনীয় যাত্রা। শুধু ধর্মীয় পরিধি নয়, এই পরিবর্তনের পিছনে লুকিয়ে আছে বাংলার জীবনশৈলী, দর্শন ও সমাজের এক আশ্চর্য বিবর্তনের গল্প।