শ্রী জগন্নাথদেবের সিদ্ধধাম হিসেবে পুরী প্রসিদ্ধ। তবে বাংলায় জগন্নাথদেবের প্রভাব ও প্রতিপত্তি শিব, কালী, দুর্গা ইত্যাদির চেয়ে কোন অংশে কম নয়। সর্বোপরি শ্রীচৈতন্যদেবের ভক্তিপ্লাবনে ভেসে যাওয়া বাংলা তাঁর পথ ধরেই শ্রীজগন্নাথভক্তিতেও একুল ওকুল এক হয়ে গেছে। সে স্রোত কেবল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলার আপামর জনসাধারণের মধ্যে জগন্নাথ তাঁর স্বতন্ত্রতার চির উজ্জ্বল। বাংলার সমস্ত […]
রবীন্দ্রনাথের বিখ্যাত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘প্রবাসী’ পত্রিকায় ১৩৪৩ বঙ্গাব্দের চৈত্র মাসে। জানা যায় শ্রী অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি এই কবিতাটি লেখেন। কবিতাটি ‘পত্রপুট’ কাব্যগ্রন্থের অন্তগর্ত। সামাজ্যবাদী শক্তির বিরূদ্ধে রবীন্দ্রনাথের বক্তব্য এই কবিতায় পরিস্ফুট। অসভ্য জাতিদের সভ্য করার অজুহাতে সাম্রাজ্যবাদী শক্তিগুলি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শক্তিবিস্তার করেছে। দেশীয় লোকাচারের ওপর সভ্যতার সঙ্কটময় অত্যাচারের রূপ অঙ্কিত হয়েছে এই কবিতায়।
- শিরোনাম – আফ্রিকা
- রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
- কাব্যগ্রন্থ – পত্রপুট
- আবৃত্তি – শ্রী রাজীব সরকার
- ভাবনা ও প্রকাশ ~ গুপ্তিপাড়া মিডিয়া

