শ্রী জগন্নাথদেবের সিদ্ধধাম হিসেবে পুরী প্রসিদ্ধ। তবে বাংলায় জগন্নাথদেবের প্রভাব ও প্রতিপত্তি শিব, কালী, দুর্গা ইত্যাদির চেয়ে কোন অংশে কম নয়। সর্বোপরি শ্রীচৈতন্যদেবের ভক্তিপ্লাবনে ভেসে যাওয়া বাংলা তাঁর পথ ধরেই শ্রীজগন্নাথভক্তিতেও একুল ওকুল এক হয়ে গেছে। সে স্রোত কেবল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলার আপামর জনসাধারণের মধ্যে জগন্নাথ তাঁর স্বতন্ত্রতার চির উজ্জ্বল। বাংলার সমস্ত […]

দীপ্তকীর্তি চট্টোপাধ্যায়
আমাদের এই নিবেদনে রইলো দীপ্তকীর্তির আঁকা ছবি নিয়ে চল্লিশটি ফোটোগ্রাফ। অবশ্যই দীপ্তকীর্তির কাজের খানিক অংশই এতে ধরা গেল। গুপ্তিপাড়া মিডিয়ার পক্ষ থেকে দীপ্তকীর্তির জন্য ভালোবাসা, শুভেচ্ছা ও তার শিল্পমানসের অসীম বিস্তার প্রার্থনা করি।
চিন্তাসূত্র
দীপ্তকীর্তির ছবির আরো একটি দিক পোর্ট্রেট। জনপ্রিয় কার্টুন চরিত্রগুলির পোর্ট্রেট আঁকার সময় তিনি বাস্তবতার দিকে যথেষ্ট মনোযোগী। এই ধরণের ছবিগুলিতে রেখা এবং রঙের সাবধানী ব্যবহার লক্ষ্য করবেন। অন্যান্য মুখাবয়বগুলিতেও সংযত রেখা, আকৃতির সাথে সাথে ভাবের প্রাধান্য সমানভাবে রক্ষিত হয়।
অন্যান্য ছবিগুলিতে রেখা এবং আকৃতি অনবরত ভেঙে যায়। যুদ্ধের গতি এবং প্রকাণ্ডতা বোঝানোর সময় দীপ্তকীর্তি মানুষের চেহারার সরলীকৃত গতিময় রেখার ব্যবহার করেন। লক্ষ্যণীয় আকৃতি এবং রেখার ভাঙন দিয়েই তিনি তার বক্তব্য প্রকাশে কতটা সহজ বোধ করছেন। আমরা মনে করি এই সহজ অথচ দৃঢ় প্রকাশ প্রত্যেক পরিণত শিল্পীর আরাধ্য ধন। শিশুমন যা সহজাত সুরে করতে পারে আমরা আয়োজন করে তা পারি নে।










































